মেদিনীপুর শহরের রাজা বাজার এলাকায় পাগলা কুকুরের কামড়ে জখম ১০ - The News Lion

মেদিনীপুর শহরের রাজা বাজার এলাকায় পাগলা কুকুরের কামড়ে জখম ১০



দি নিউজ লায়ন ;    পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের রাজা বাজার এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে একটি পাগলা কুকুর। পাগলা কুকুরের কামড়ে ১০ জন জখম হয়েছেন। যার ফলে এলাকা জুড়ে আতঙ্ক শুরু হয়েছে। ওই এলাকার বাসিন্দারা বিষয়টি কুকুর প্রেমীদের ও কোতোয়ালি থানার পুলিশকে জানিয়েছেন।বুধবার সকাল থেকেই একটি পাগলা  কুকুর ওই এলাকায় তাণ্ডব চালাচ্ছে। 


মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা যায় বুধবার রাত্রি আটটা পর্যন্ত ১০ জন চিকিতসা করেছেন যারা প্রত্যেকেই পাগলা কুকুরের আক্রমণে  জখম হয়েছিলেন। বৃহস্পতিবার ওই এলাকা একেবারে থমথম। ওই এলাকার বাসিন্দারা ঘর থেকে বের হতে ভয় পাচ্ছেন পাগলা কুকুরের আতঙ্কে। যেভাবে পাগলা কুকুরটি  এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে তাতে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।


পুজোর সময় মানুষ ঘর থেকে বের হতে ভয় করছেন। বিষয়টি কুকুর প্রেমীদের ও কোতোয়ালি থানার পুলিশকে এলাকার বাসিন্দারা জানিয়েছেন। কিন্তু বৃহস্পতিবার দেখা গেল পাগলা কুকুরটি এলাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছে। 


পথ চলতি  মানুষ থেকে ওই এলাকার বাসিন্দাদের তাড়া করছে। কিন্তু পাগলা কুকুর টিকে এলাকার মানুষ ওই এলাকা থেকে তাড়াতে পারছেনা। যার ফলে পাগলা কুকুরের আতঙ্কে এলাকাবাসীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। বাড়ির ছোট দের ঘর থেকে একেবারে বের হতে দিচ্ছেন না ।কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাগলা কুকুরটিকে কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় তা খতিয়ে দেখার কাজ শুরু করেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.